জিরা হলো অ্যাপিয়াসি গোত্রের একটি পুষ্কক উদ্ভিদ। মধ্যপ্রাচ্য থেকে পূর্বে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত অঞ্চলের স্থানীয় প্রজাতি এটি। এর জীব থাকে ফলের ভেতরে। জিরার ফল শুকিয়ে গোটা অথবা গুড়া মসলা হিসেবে বিভিন্ন দেশে রান্নার কাজে ব্যবহার করা হয়। জিরা চিরাচরিত চিকিৎসা ব্যবস্থার একটি উপাদান হিসেবে বহু পূর্ব থেকে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে জিরার নিরাপত্তা বা কার্যকারীতার উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ব্যুৎপত্তি
জিরা নামটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ জিরক থেকে। মূল সংস্কৃত জিরক শব্দটি ও ইতপূর্বে বাংলা সাহিত্যে ব্যবহৃত হয়েছে। Cumin হলো জিরার ইংরেজী প্রতিশব্দ। মধ্যযুগীয় ইংরেজী ও প্রাচীন ফরাসি ভাষার মাধ্যমে ইংরেজি ভাষায় লাতিন শব্দ Cuminum থেকে এসেছে। Cuminum আবার এসেছে গ্রিক শব্দ থেকে যা আগতে এটি সেমিটিক ভাষা থেকে আগ একটি কৃতরিন শব্দ। হিব্রু ও আরবি ভাষা এর সাথে সম্পর্কযুক্ত । যানা যায় এসমস্ত শব্দগুলো আরো পেছনে গিয়ে আক্কাদীয় থেকে ব্যুৎপত্তি লাভ করেছে।
বর্ণনা
পার্সেল গোত্রের বিরুৎজাতীয় কিউমিনাম সাইনিয়াম উদ্ভিদের শুকনা বীজ হলো জিরা। হাতের সাহায্যে জিরা চাষ করতে হয়। এই উদ্ভিদগুলো প্রায় ১২-২০ ইঞ্চি লম্বা হয়ে থাকে। জিরা গাছ হলো একবর্ষজীবি বিরুৎজাতীয় উদ্ভিদ। এদের কান্ড ৮-১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এদের প্রতিটি শাখায় ২ থেকে ৩ টি উপশাখা থাকে এবং এদের প্রতিটি শাখা সমান উচ্চতা লাভ করে।
ইতিহাস
পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের লেভান্তে উৎপত্তি লাভ করেছিল জিরা। জিরা মসলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রায় সহস্রাধিক বছর ধরে। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে সিরিয়ায় প্রত্নতাত্বিক খননে জিরার বীজ পাওয়া যায়। জিরা মসলা হিসেবে এবং মমিকরণের সংরক্ষক উপাদান হিসেবে প্রাচীন মিশরীয় সভ্যতায় ব্যবহার করা হতো।
জিরা চাষাবাদ
জিরা ক্রান্তিও বা উপক্রান্তিও অঞ্চলের ফসল। ১০০-১২০ দিন স্থায়ী হয় জিরা বর্ধনশীল ঋতু। ২৫ থেকে ৩০ ডিগ্রি সে. তাপমাত্রা হলো জিরা বৃদ্ধির জন্য সর্বানুকুল তাপমাত্রা। ৩-৪ মাস দীর্ঘ উষ্ম কালের দরকার হয় জিরা উৎপাদন করার জন্য। জিরার পাতা সবুজ থেকে বেগুনি বর্ণ ধারণ করে যদি নিন্ম তাপমাত্রা হয়। জুন- জুলাই মাসে জিরা উত্তলন করা হয়। চিনে ও ভারতে জিরা সব থেকে বেশি উৎপাদিত হয়। ভারতে এবং চিনে জিরার প্রায় ৯০% ভোক্তা রয়েছে। জিরা সারা বিশ্বে মোট উৎপাদনের প্রায় ৬৩% ভোগ করে দক্ষিণ এশিয়া। এছাড়া জিরার অন্যতম উৎপাদক হিসেবে ম্যাক্সিকো ও পরিচিত। সারা বিশ্বে প্রতি বছর প্রায় ৩,০০,০০০ টন জিরা উৎপাদিত হয়।
ব্যবহার
জিরা সাধারণত রান্নার কাজে ব্যবহার হয়ে আসছে। যে কোন ধরণের রান্নার কাজে জিরা ব্যবহার করা হয় স্বাধ এবং সুগন্ধের জন্য। রন্নায় জিরা ব্যবহার করলে স্বাধ বাড়ে এবং এক ধরণের সুগন্ধ তৈরি হয়। সচরাচর রান্নার কাজ বাদে জিরা খুব একটা ব্যবহার করা হয় না।
বর্তমান বাজারে জিরার মূল্য 25 September 2026
https://ibb.co/nCQMw71
বাজারের চাহিদা অনুযায়ী জিরার দাম কখনো কমে আবার কখনো বেড়ে যায়। বর্তমান বাজার অনুযায়ী জিরার মূল্য হলো-
|
জিরা -১০০গ্রাম |
৪০ টাকা |
|
জিরা- ১ কেজি |
৪০০ টাকা |
উপসংহার
রান্নার কাজে স্বাধ এবং সুগেন্ধের জন্য জিরা ব্যবহার করা হয়। জিরা অনেক আগে থেকে মসলা হিসেবে ব্যবহার হয়ে আসছে। যে কোন ধরণের মাছ-মাংশ রান্নার জন্য মসলা হিসেবে জিরা ব্যবহার করা হয়। এতে এক ধরণের স্বাধ এবং সুগন্ধ তৈরি হয়।

